পোস্টগুলি

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পাশে হবে ডাবল লাইনের রেলসেতু: রেলমন্ত্রী

ছবি
রেলপথে যাত্রী সেবার মানোন্নয়নে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে নতুন একটি ডাবল লাইনের রেলসেতু করার পরিকল্পনা নিয়েছে সরকার। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর ৩০০ গজ উত্তরে রেলের জন্য ডাবল লাইনের একটি সেতু নির্মাণ করা হবে। জাপানি অর্থায়নে খুব শিগগিরই এই সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হবে। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নূরুল ইসলাম সুজন সরকারি সফরে এই প্রথম উত্তরবঙ্গে সৈয়দপুর রেল কারখানা পরিদর্শনে যান। নুরুল ইসলাম সুজন বলেন, নতুন রেলসেতুর কারণে বঙ্গবন্ধু সেতুর ঝুঁকি কমবে এবং উত্তরাঞ্চলের যাত্রীদের সেবার মান আরও বাড়বে। বঙ্গবন্ধু সেতুর কিনার দিয়ে রেললাইন স্থাপন করায় ওই পথে ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে ট্রেনের সংখ্যা বাড়লে যাতায়াত অনিরাপদ হয়ে উঠবে। এজন্য বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর উজানে একটি রেলসেতু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। জাপান সরকারের অর্থায়নে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুর পাশে হবে ডাবল ...

ঘাটাইলের গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কে ঝুঁকিপূর্ণ ব্রীজ থাকায় যে কোন সময় হতে পারে বড় ধরনের দূরর্ঘটনা

ছবি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবগঠিত লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার থেকে এক কিলোমিটার পুর্ব দিকে ঘাটাইল উপজেলার শেষ সিমান্ত। ময়মনসিংহ ফুলবাড়িয়া টু গারোবাজার হয়ে ঘাটাইল টাঙ্গাইল যাওয়ার একমাত্র সড়কটি ব্রীজ ভাঙার কারনে ওকেজু হয়ে আছে দির্ঘ দিন যাবত। গত দুই তিন মাস আগে ব্রীজটা ভেঙে ধশে পরার কারণে ঘাটাইল ফুলবাড়িয়া দুই উপজেলার হাজারো মানুষের যাতায়াতের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান ঐ এলাকার স্থানীয় লোকজন আরো জানান ব্রীজটা ভাঙার কারণে প্রতিদিন দুর্ঘটনায় শিকার হচ্ছেন অনেক যানবাহন । মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন ব্রীজটা পুনরায় নির্মাণের অনুরোধ জানিয়েছেন ঐ এলাকার মানুষ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ও দৃর্টি আর্কষন জানাচ্ছি।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় লরির চালক নিহত হয়েছে

ছবি
দৈনিক রূপসী টাঙ্গাইল জেলা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক-লরি ও ট্রেনের সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত লরির চালকের নাম  রহমত আলী (৫৫)। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি পৌঁছালে অপর দিক থেকে ঢাকাগামী একটি লরির সাথে সংঘর্ষ হয়। এতে লরিটি রেললাইনের উপর উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন।

টাঙ্গাইলে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে নবীন বরণ অনু...

ছবি

টাঙ্গাইলের ঘাটাইল সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

ছবি
ঘাটাইলে সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জমির মাঠপরচা, খাজনা দাখিলা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই জালিয়াতী চক্র গোপনে দাতা সেজে একজনের জমি অন্যজনের নিকট বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের লুৎফর রহমান বাদী হয়ে দোষীদের বিরুদ্ধে বিচার চেয়ে ১৭ জানুয়ারি জেলা রেজিস্ট্রার ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। বাদীর অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল সাব-রেজিস্ট্রার এ কে এম রফিকুল ইসলামের সহযোগীতায় জমির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গত ৩ ডিসেম্বর ৯০৮৭ নং ক্রমিকে ৯০৮২/১ নং দলিল সম্পাদন করা হয়। এ দলিলের ১১০টি দাগে ৭২ শতাংশ জমির বিপরীতে ৯৮ লাখ ৫০ হাজার টাকা মূল্য নির্ধারন করে দলিল সম্পাদন করে। এ দলিল গ্রহিতা হলেন মোছাঃ নূরজাহান, দিলরুবা ইয়াসমিন ও বিনা খাতুন এবং দাতা মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান ও আতিকুর রহমান খান। অভিযোগের বিবরন থেকে জানা যায়, ১৬৯, ১৭০, ১৭১ নং খতিয়ানের জমি বিভিন্ন রেজিস্ট্রি দলিল মূলে প্রাপ্ত হইয়া স্বত্ববান দখল থাকাবস্থায় হাল জরিপে রেকর্ড প্রাপ্ত হয়ে জমির প্রকৃত মালিক বানিয়াপাড়া গ্রামের মৃত আঃ লতিফ, লুৎফ...

দেওপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল

ছবি
দেওপাড়া ঘাটাইল টাঙ্গাইল

উত্তর থেইকা আইল ফল রসে করে টস্ টস্ নাম অইল আনারস

ছবি