পোস্টগুলি

ইতিহাস আর ঐতিহ্যের হয়ে এখনো দাঁড়িয়ে আছে টাঙ্গাইলে আতিয়া মসজিদ

ছবি
আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে। আতিয়া মসজিদ আতিয়া মসজিদ অবস্থান বাংলাদেশ টাঙ্গাইল প্রতিষ্ঠিত ১৬০৮-১৬০৯ ১৬১০-১৬১১ মালিকানা বাংলাদেশ সরকার স্থাপত্য তথ্য নির্মাতা সাঈদ খান পন্নী ধরণ ইসলামিক স্থাপত্য টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে, তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়।[১][২] বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে নির্মাণকাল ১০১৯ হিজরি (১৬১০-১১ খ্রি.) দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশ পথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল ১০১৮ হিজরি (১৬০৮-৯ খ্রি.)[৩] উল্লেখ করা হয়েছে।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান

ছবি
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান নামেও ডাকা হয়, একটি পৌর পার্ক যেটি বাংলাদেশের টাঙ্গাইল শহরের মধ্যস্থলে অবস্থিত। পার্কটি বর্তমানে টাঙ্গাইল পৌরসভার আওতাধীন রয়েছে। এটি টাঙ্গাইল শহরের মানুষের অন্যতম প্রধান মিলনস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন এই পার্কে টাঙ্গাইলের অনেক মানুষ সাক্ষাত এবং আনন্দ বিনিময় করে থাকে। তাই এটি টাঙ্গাইল শহরের প্রতীক হিসেবে রূপ নিয়েছে। পার্কের পূর্বপাশে একটি বিশাল মুক্তমঞ্চ রয়েছে। যেটির শিরোনাম " খাল-বিল, নদী-চর, গজারির বন ,টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন "। এছাড়া পার্কের উত্তর পাশে রয়েছে একটি শহীদ মিনার। প্রতিবছর এই পার্কে অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। মেলা, কনসার্ট, জনসভা এদের মধ্যে অন্যতম।

টাঙ্গাইলে সখীপুর-ভালুকা সড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে দুই মাস ধরে যান চলাচল বন্ধ

ছবি
সখীপুর-ভালুকা উপজেলার সংযোগ সড়কের কীর্ত্তণখোলা-ধুমখালি এলাকায় স্টিলের তৈরি ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুই মাস ধরে এ অবস্থা বিদ্যমান। এ অবস্থায় সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ ও পরিবহন চালক-শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে সড়কের ওই ব্রিজ এলাকায় দুর্ভোগের চিত্র দেখা যায়। জানা গেছে, ব্রিজের পাটাতন ভেঙ্গে যওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মতো ছোট যানবাহন চলাচল করছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ঝুঁকি নিয়ে চলাচলকারীরা। সব ধরণের ভারি যানবাহন বিকল্প রাস্তায় চলাচল করছে। এতে সময় ও অর্থ খরচ বেশি হচ্ছে। টাঙ্গাইলের সখীপুর থেকে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াতের জন্য এ সড়কটি ব্যবহৃত হয়। এ ছাড়াও ময়মনসিংহ ও টাঙ্গাইলের মানুষ এ সড়কে বেশি চলাচল করে থাকে। ঝুঁকি নিয়ে চলাচলকারী ইজিবাইক চালক মোরশেদ আলম বলেন, ‘এ রাস্তা দিয়ে লোকজন আনা নেওয়া করে থাকি। বিকল্প রাস্তা না থাকায় পেটের দায়ে ঝুঁকি নিয়েই যাত্রী টানছি। ভাঙ্গার ওপর দিয়া গেলে বুকডা ধড়ফড় করে।’ স্থানীয়রা জানায়, ভাঙ্গা ব্রিজের পাশে ক...

টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা ও আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান,২৩ শে ফেব্রুয়ারি ২০১৯

ছবি
টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট জেলা  ঘোষণার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল এর আয়োজনে, ইউনিসেফ এর সহযোগীতায়,  ২৩ শে ফেব্রুয়ারি ২০১৯ সোমবার  বেলা ১১ টায়, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি, স্কাউট ব্যক্তিত্ব মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন ও প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস মোহাম্মদ মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল -২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাংগাইল সদর ০৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্...

মিষ্টির জগতে অনন্য বিশ্ব বিখ্যাত টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম

ছবি
মিষ্টির জগতে অনন্য টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। বৃটিশ আমলে সারা ভারতবর্ষ জুড়ে ছিলো এর খ্যাতি। এখনো সেই ঐতিহ্য ধারণ করে চলেছে পোড়াবাড়ির কারিগররা। তবে পুঁজির অভাব আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে চমচম ব্যবসায়ীরা। এছাড়া রাসায়নিক দ্রব্য আর ভেজাল দুধে হারিয়ে যাচ্ছে চমচমের আসল স্বাদ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট।

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।১৭/০২/১৯

ছবি
টাঙ্গাইলে মহাশ্বেতা সাহা উর্মি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাদের নিজ বাসা শহরের আকুর টাকুর পাড়ায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার মনিরা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটির গলায় ফাঁসির দাগ রয়েছে। উর্মি সিরাজগঞ্জের ভেটেরিনারি সার্জন ডা. প্রভাত চন্দ্র সাহা ও টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কাবেরী সাহার বড় মেয়ে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

মায়েদের পা ধুয়ে উদযাপন করলো বিশ্ব ভালোবাসা দিবস, টাঙ্গাইলের শিশুরা।

ছবি
টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে এই দিবস উদযাপন করে। মায়েদের সম্মানে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি স্কুলের উদ্যোগে পৌর এলাকার এসপি পার্কে শতাধিক মায়ের পা ধুয়ে দেয় তাদের সন্তানেরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের গলায় মেডেল পরিয়ে দেয়। হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহেমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম,