পোস্টগুলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে ব্যাপক আয়োজন ।

ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে ব্যাপক আয়োজন । আজ 26 শে মার্চ 2019 , টাঙ্গাইল জেলা প্রশাসক এর আয়োজনে ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা দিবস ।(বিস্তারিত ভিডিওতে কিছু অংশ দেখুন অবশ্যই ভালো লাগবে)

টাঙ্গাইলে কুমুদীনি কলেজ মোড়ে প্রতিদিনই জ্যাম লেগেই থাকে।

ছবি
প্রতিদিনই টাংগাইল কুমুদিনী কলেজ মোড়ে জ্যাম লেগেই থাকে। এই কলেজের সামনে ৫ রাস্তার মোড়। টাঙ্গাইল ময়মনসিংহ রোড এমনিতেই বড় গাড়ী এবং অটোরিকশায় জ্যাম করে রাখে। কলেজ গেট থেকে পূর্বদিকে দুটি রাস্তা ডান বিশ্বাস বেতকার দিকে অন্যটি বামে দিকেরটা চলে গেছে বাসাইল, সখীপুর কালিহাতীর দিকে। উক্ত তিনটি থানার এলাকার বেশীর ভাগ মানুষ এখান দিয়েই চলাচল করে। এসব এলাকার মানুষ চলাচলের জন্যে কলেজ গেট থেকে শত শত অটোরিকশা ও সিএনজি চলে। এখানে নির্দিষ্ট কোনো গাড়ী পার্কিং এর স্ট্যান্ড বা জায়গা নেই। এসব গাড়ী গুলো কলেজ মোড়ের কলেজের গেট ও রাস্তার পাশে দাঁড় করে রাখে। এতে ছাত্রী সহ পথচারীদের নানা দূর্ঘটায় পড়তে হয়। তা ছাড়াও কলেজের ছাত্রীরা কলেজে প্রবেশ পথে ঐসব গাড়ীর চালকেরা নানা ধরণের কটুবাক্য বা ইভটিজিং করে। কলেজের ছাত্রীরা এসব ভখাটেদের কটুবাক্যের স্বীকার হয়।অনেক ছাত্রী তা মুখ খুলে প্রতিবাদ বা প্রকাশ করতে পারেনা। এছাড়াও কলেজের সামনে অসংখ্য চা এর দোকান। এসব দোকানে বখাটে রা নিয়মিত আড্ডায় মেতে উঠে কলেজ ছাত্রীদের বিভিন্ন ভাষায় উত্যাক্ত করে। কলেজ কর্তৃপক্ষ এসব বিষয়গুলো দেখেও এড়িয়ে যায়। কুমুদিনী কলেজ এরিয়ায় কোনো প্রকার অটোরিকশা...

টাঙ্গাইলে মধুপুরে বিশাল এক ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত।

ছবি
ভিন্ন সংস্কৃতির আগ্রাসন কিংবা আধুনিকতার ছোঁয়া। প্রতিনিয়তই পরিবর্তন সর্বত্র। তবে কিছু অকৃত্রিম উপলক্ষ থেকে যায় ভালবাসার কেন্দ্র। অন্তত গ্রাম বাংলার এমন আয়োজনের চিত্র দেখে অস্বীকার করার উপায় নেই। সভ্যতার অগ্রগতি আর পরিবর্তনের ছোঁয়ায় নিরেট পছন্দের কেন্দ্রে বিলুপ্তির পথে থাকা ঘোড় দৌড় প্রতিযোগিতা। এমনই এক আয়োজন হয়ে গেলো টাঙ্গাইলের মধুপুরে আকাশী ও দামপাড়া গ্রামের মধ্যস্থলে বিশাল ময়দানে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।। অনেকটা বিলুপ্তির পথে গ্রাম বাংলার চিরাচরিত এই প্রতিযোগিতা।

টাঙ্গাইলে মধুপুরে বিশাল এক ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত। দৈনিক রূপসী টাঙ...

ছবি
ভিন্ন সংস্কৃতির আগ্রাসন কিংবা আধুনিকতার ছোঁয়া। প্রতিনিয়তই পরিবর্তন সর্বত্র। তবে কিছু অকৃত্রিম উপলক্ষ থেকে যায় ভালবাসার কেন্দ্র। অন্তত গ্রাম বাংলার এমন আয়োজনের চিত্র দেখে অস্বীকার করার উপায় নেই। সভ্যতার অগ্রগতি আর পরিবর্তনের ছোঁয়ায় নিরেট পছন্দের কেন্দ্রে বিলুপ্তির পথে থাকা ঘোড় দৌড় প্রতিযোগিতা। এমনই এক আয়োজন হয়ে গেলো টাঙ্গাইলের মধুপুরে আকাশী ও দামপাড়া গ্রামের মধ্যস্থলে বিশাল ময়দানে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।। অনেকটা বিলুপ্তির পথে গ্রাম বাংলার চিরাচরিত এই প্রতিযোগিতা।

ব্রেকিং নিউজ----- আজ #টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ। আহত ১৫ জন

ছবি
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫জন আহত হয়েছে। সোমবার সকালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেয়ার প্রস্তুতি নেন। এ সময় বাসাইল বাসষ্ট্যান্ডে একটি মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ জন আহত হয়েছে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসাইল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আওয়ামীলীগের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস অভিযোগ করে বলেন, কাজী অলিদে নেতৃত্বে তার সমর্থকরা আমাদের উপর হামলা করে। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা করে তার সমর্থকরা। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় আমার ব্যবসা প্রতিষ্ঠান। পাশেই উপজেলা আওয়ামীলীগের অফিসেও হামলা করে। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের ১০জন নেতাকর্মী আহত হয়। অপর দিকে উপজে...

ইতিহাস আর ঐতিহ্যের হয়ে এখনো দাঁড়িয়ে আছে টাঙ্গাইলে আতিয়া মসজিদ

ছবি
আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে। আতিয়া মসজিদ আতিয়া মসজিদ অবস্থান বাংলাদেশ টাঙ্গাইল প্রতিষ্ঠিত ১৬০৮-১৬০৯ ১৬১০-১৬১১ মালিকানা বাংলাদেশ সরকার স্থাপত্য তথ্য নির্মাতা সাঈদ খান পন্নী ধরণ ইসলামিক স্থাপত্য টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে, তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়।[১][২] বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে নির্মাণকাল ১০১৯ হিজরি (১৬১০-১১ খ্রি.) দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশ পথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল ১০১৮ হিজরি (১৬০৮-৯ খ্রি.)[৩] উল্লেখ করা হয়েছে।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান

ছবি
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান নামেও ডাকা হয়, একটি পৌর পার্ক যেটি বাংলাদেশের টাঙ্গাইল শহরের মধ্যস্থলে অবস্থিত। পার্কটি বর্তমানে টাঙ্গাইল পৌরসভার আওতাধীন রয়েছে। এটি টাঙ্গাইল শহরের মানুষের অন্যতম প্রধান মিলনস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন এই পার্কে টাঙ্গাইলের অনেক মানুষ সাক্ষাত এবং আনন্দ বিনিময় করে থাকে। তাই এটি টাঙ্গাইল শহরের প্রতীক হিসেবে রূপ নিয়েছে। পার্কের পূর্বপাশে একটি বিশাল মুক্তমঞ্চ রয়েছে। যেটির শিরোনাম " খাল-বিল, নদী-চর, গজারির বন ,টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন "। এছাড়া পার্কের উত্তর পাশে রয়েছে একটি শহীদ মিনার। প্রতিবছর এই পার্কে অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। মেলা, কনসার্ট, জনসভা এদের মধ্যে অন্যতম।