পোস্টগুলি

টাঙ্গাইলের সেই রিক্সা চালকে এসপি জনাব সঞ্জিত কুমার রায় আর্থিক সহযোগিতা দিয়েছে ...

ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে শালিয়াবহ চাষা আঃ আজিজ কোম্পানির কৃষক মিলন মেলা

ছবি

টাঙ্গাইলের ডিসি লেকএর পার্কে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ॥ ঘটনায় আটক পাঁজন

ছবি
টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী থেকে স্বামী-স্ত্রী টাঙ্গাইল শহরের নুতন বাসটার্মিনাল এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের ঘেরাও করে। পরে তাদের দুইজনকে বাসটার্মিনাল এলাকার ডিসি লেক পারে নিয়ে যায় এবং স্বামীকে আটকে রেখে প্রথম দফায় ৩জনে গণধর্ষণ করে। পরে তার স্বামীকে মারধর করে তাড়িয়ে দেয়। স্ত্রীকে পাশের আরেকটি জায়গায় নিয়ে দ্বিতীয় দফায় গণধর্ষণ করে। তৃতীয় দফায় একটি রুমে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকায় ৫জনকে আটক করে। পরে ধর্ষিতাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভিকটিম সাপর্ট সেন্টাওে ভর্তি করা হয়েছে।

বৈশাখী মেলার উপলক্ষে, ব্যাস্ত সময় পার করছে টাঙ্গাইলের তাঁত পল্লীরা

ছবি
খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের কালিহাতি ও পাথরাইলের তাঁত পল্লী । কেউ ব্যস্ত বুননের কাজে আবার কেউবা সুতা তুলছেন চরকায়। রঙিন সুতার কারুকার্যে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা| বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঈদের মতোই বৈশাখেও টাঙ্গাইলের তাঁত পল্লীতে তৈরি হচ্ছে জামদানি, সিল্ক, বালুচুরি ও তসরসহ শতাধকি ডিজাইনের শাড়ি। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। শ্রমিকরা জানান শাড়ির চাহিদা অনেক বেশি থাকায় বাড়তি পারিশ্রমিকের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

বনানীর এফ আর টাউয়ারে অগ্নিকান্ডে নিহত মির্জাপুরে তোষারের বাড়িতে চলছে শোকের মাতম

ছবি
 রাজধানী ঢাকায় বনানীতে এফ আর টাউয়ারে আগুনে পুড়ে নির্মম ভাবে নিহত জাহিদুল ইসলাম তোষারের (৩২) বাড়িতে চলছে শোকের মাতম। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভানুয়াবহ গ্রামে। ভয়াবহ আগুনে যে ২৫ জন নিহত হয়েছেন তাদের একজন হলেন তোষার। তিনি এফ আর টাউয়ারে হেরিটেজ এয়ার ওয়েজ কোম্পানীতে টিকেটিং এন্ড ইনফরমেশন বিভাগের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত তোষারের স্ত্রী মাহমুদা আক্তার জানায়, তোষারের পিতার নাম মো. এছাক আলী। তিন ভাইয়ের মধ্যে তোষার ছিল মেজ। ২০১২ সাল থেকে তিনি এই কোম্পানীতে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার অফিসের ভিতরে আগুনের ঘটনার সময় তোষার তার স্ত্রীকে ফোন করে বলেছিল, মাহমুদা আমি হয়তো আর বাঁচতে পারছিনা । এক থেকে দুই মিনিটের মধ্যে আমার জীবন প্রদীপ নিভে যাবে। তুমি আমার অসহায় পিতা মাতা এবং দুই ভাইকে দেখে রেখ। স্বামীর এমন শেষ কথা বলতেই হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পরেন মাহমুদা আক্তার। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে তোষারের মা নাহার বেগম ও পিতা এছাক আলী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম বিপাকে পরেছে বলে জানিয়েছে। তোষারকে আজ শুক্রবার গ্রামের বাড়িতে কেন্দ্রীয় গোরস...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে ব্যাপক আয়োজন ।

ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে ব্যাপক আয়োজন । আজ 26 শে মার্চ 2019 , টাঙ্গাইল জেলা প্রশাসক এর আয়োজনে ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা দিবস ।(বিস্তারিত ভিডিওতে কিছু অংশ দেখুন অবশ্যই ভালো লাগবে)

টাঙ্গাইলে কুমুদীনি কলেজ মোড়ে প্রতিদিনই জ্যাম লেগেই থাকে।

ছবি
প্রতিদিনই টাংগাইল কুমুদিনী কলেজ মোড়ে জ্যাম লেগেই থাকে। এই কলেজের সামনে ৫ রাস্তার মোড়। টাঙ্গাইল ময়মনসিংহ রোড এমনিতেই বড় গাড়ী এবং অটোরিকশায় জ্যাম করে রাখে। কলেজ গেট থেকে পূর্বদিকে দুটি রাস্তা ডান বিশ্বাস বেতকার দিকে অন্যটি বামে দিকেরটা চলে গেছে বাসাইল, সখীপুর কালিহাতীর দিকে। উক্ত তিনটি থানার এলাকার বেশীর ভাগ মানুষ এখান দিয়েই চলাচল করে। এসব এলাকার মানুষ চলাচলের জন্যে কলেজ গেট থেকে শত শত অটোরিকশা ও সিএনজি চলে। এখানে নির্দিষ্ট কোনো গাড়ী পার্কিং এর স্ট্যান্ড বা জায়গা নেই। এসব গাড়ী গুলো কলেজ মোড়ের কলেজের গেট ও রাস্তার পাশে দাঁড় করে রাখে। এতে ছাত্রী সহ পথচারীদের নানা দূর্ঘটায় পড়তে হয়। তা ছাড়াও কলেজের ছাত্রীরা কলেজে প্রবেশ পথে ঐসব গাড়ীর চালকেরা নানা ধরণের কটুবাক্য বা ইভটিজিং করে। কলেজের ছাত্রীরা এসব ভখাটেদের কটুবাক্যের স্বীকার হয়।অনেক ছাত্রী তা মুখ খুলে প্রতিবাদ বা প্রকাশ করতে পারেনা। এছাড়াও কলেজের সামনে অসংখ্য চা এর দোকান। এসব দোকানে বখাটে রা নিয়মিত আড্ডায় মেতে উঠে কলেজ ছাত্রীদের বিভিন্ন ভাষায় উত্যাক্ত করে। কলেজ কর্তৃপক্ষ এসব বিষয়গুলো দেখেও এড়িয়ে যায়। কুমুদিনী কলেজ এরিয়ায় কোনো প্রকার অটোরিকশা...