পোস্টগুলি

আন্তর্আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২০ উপলক্ষে এইড ফর মেন ফাউন্ডেশন'র উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন

ছবি
রাজিবুল ইসলাম (রিয়াজ)ঃ আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২০ উপলক্ষে এইড ফর মেন ফাউন্ডেশন বিশ্বের ৮০ টি দেশের মতই নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিন ব্যাপি নানান কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমবেত হয়ে ১০ঃ৩০ মিনিটে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর পুরুষ নির্যাতন প্রতিরোধে আইনের দাবিতে সংক্ষিপ্ত শোভাযাত্রা করে ১১ টায় "নসরুল হামিদ মিলনায়তন" ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। "পুরুষ অধিকার রক্ষায় আইনের প্রয়োজনীয়তা শীর্ষক "আলোচনায় বক্তারা পুরুষের প্রতি বিভিন্ন বৈষম্যপূর্ণ আইনের মাধ্যমে নানাবিধ হয়রানি ও পুরুষ নির্যাতনের চিত্র তুলে ধরেন। খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ নূর হোসেন এডভোকেট (আপিল বিভাগ সুপ্রিম কোর্ট), এডভোকেট কাউসার হোসাইন (সুপ্রিম কোর্ট আইনজীবী) এডভোকেট ইশরাত হাসান (সুপ্রিম কোর্ট আইনজীবী), সাবেক এমপি হুমায়ুন কবির হিরু মহিউদ্দিন আহমেদ, (সভাপতি- বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন) এ ছাড়াও বিভিন...

টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে

ছবি
টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল শিক্ষার্থীদের পুরস্কার টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভী।টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর এলাকায় স্কুলের কার্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী, রাইট ফেয়ার’র প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষর্থীরা। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের পড়া লেখায় মনোনিবেশ হওয়ার লক্ষে মেধা যাচাই করে ক্রেস্ট প্রদান করা হয়। জেলা শিক্ষা অফিসার লায়লা খানম বলেন, ক্ষুদে শিশুদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কঠিন। টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল ছোট্ট শিশুদের নিয়ে সুন্দরভাবে স্কুলটি পরিচালনা করছে। শুধু পড়া নয়, বিনোদন ও খেলাধুলার মাধ্যমে শিশুদের পড়ার পাশাপাশি সুন্দর লেখা শিখানো হচ্ছে। জেলা শহরগুলোতে এ রকম প্রতিষ্ঠান আরো গড়ে উঠবে বলে আমি মনে করি। টাঙ্গাইল, তারিখ- ২৭.০৫.২০১৯ইং

টাঙ্গাইলের সেই রিক্সা চালকে এসপি জনাব সঞ্জিত কুমার রায় আর্থিক সহযোগিতা দিয়েছে ...

ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে শালিয়াবহ চাষা আঃ আজিজ কোম্পানির কৃষক মিলন মেলা

ছবি

টাঙ্গাইলের ডিসি লেকএর পার্কে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ॥ ঘটনায় আটক পাঁজন

ছবি
টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী থেকে স্বামী-স্ত্রী টাঙ্গাইল শহরের নুতন বাসটার্মিনাল এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের ঘেরাও করে। পরে তাদের দুইজনকে বাসটার্মিনাল এলাকার ডিসি লেক পারে নিয়ে যায় এবং স্বামীকে আটকে রেখে প্রথম দফায় ৩জনে গণধর্ষণ করে। পরে তার স্বামীকে মারধর করে তাড়িয়ে দেয়। স্ত্রীকে পাশের আরেকটি জায়গায় নিয়ে দ্বিতীয় দফায় গণধর্ষণ করে। তৃতীয় দফায় একটি রুমে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকায় ৫জনকে আটক করে। পরে ধর্ষিতাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভিকটিম সাপর্ট সেন্টাওে ভর্তি করা হয়েছে।

বৈশাখী মেলার উপলক্ষে, ব্যাস্ত সময় পার করছে টাঙ্গাইলের তাঁত পল্লীরা

ছবি
খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের কালিহাতি ও পাথরাইলের তাঁত পল্লী । কেউ ব্যস্ত বুননের কাজে আবার কেউবা সুতা তুলছেন চরকায়। রঙিন সুতার কারুকার্যে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা| বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঈদের মতোই বৈশাখেও টাঙ্গাইলের তাঁত পল্লীতে তৈরি হচ্ছে জামদানি, সিল্ক, বালুচুরি ও তসরসহ শতাধকি ডিজাইনের শাড়ি। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। শ্রমিকরা জানান শাড়ির চাহিদা অনেক বেশি থাকায় বাড়তি পারিশ্রমিকের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

বনানীর এফ আর টাউয়ারে অগ্নিকান্ডে নিহত মির্জাপুরে তোষারের বাড়িতে চলছে শোকের মাতম

ছবি
 রাজধানী ঢাকায় বনানীতে এফ আর টাউয়ারে আগুনে পুড়ে নির্মম ভাবে নিহত জাহিদুল ইসলাম তোষারের (৩২) বাড়িতে চলছে শোকের মাতম। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভানুয়াবহ গ্রামে। ভয়াবহ আগুনে যে ২৫ জন নিহত হয়েছেন তাদের একজন হলেন তোষার। তিনি এফ আর টাউয়ারে হেরিটেজ এয়ার ওয়েজ কোম্পানীতে টিকেটিং এন্ড ইনফরমেশন বিভাগের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত তোষারের স্ত্রী মাহমুদা আক্তার জানায়, তোষারের পিতার নাম মো. এছাক আলী। তিন ভাইয়ের মধ্যে তোষার ছিল মেজ। ২০১২ সাল থেকে তিনি এই কোম্পানীতে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার অফিসের ভিতরে আগুনের ঘটনার সময় তোষার তার স্ত্রীকে ফোন করে বলেছিল, মাহমুদা আমি হয়তো আর বাঁচতে পারছিনা । এক থেকে দুই মিনিটের মধ্যে আমার জীবন প্রদীপ নিভে যাবে। তুমি আমার অসহায় পিতা মাতা এবং দুই ভাইকে দেখে রেখ। স্বামীর এমন শেষ কথা বলতেই হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পরেন মাহমুদা আক্তার। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে তোষারের মা নাহার বেগম ও পিতা এছাক আলী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম বিপাকে পরেছে বলে জানিয়েছে। তোষারকে আজ শুক্রবার গ্রামের বাড়িতে কেন্দ্রীয় গোরস...