এখন ঠাকুরগাঁও এর বেশির ভাগ ক্ষেতে মাকাই
দেখা যাচ্ছে। চাতালে মাকাই এর দানা
বিছানো। মাকাই আর ভুট্টা অর্থগতভাবে একই।
তবে দানার ছোট আর বড় হিসেবে এখানে
মাকাই আর ভুট্টা আলাদা করা হয়।
আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে। আতিয়া মসজিদ আতিয়া মসজিদ অবস্থান বাংলাদেশ টাঙ্গাইল প্রতিষ্ঠিত ১৬০৮-১৬০৯ ১৬১০-১৬১১ মালিকানা বাংলাদেশ সরকার স্থাপত্য তথ্য নির্মাতা সাঈদ খান পন্নী ধরণ ইসলামিক স্থাপত্য টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে, তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়।[১][২] বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে নির্মাণকাল ১০১৯ হিজরি (১৬১০-১১ খ্রি.) দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশ পথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল ১০১৮ হিজরি (১৬০৮-৯ খ্রি.)[৩] উল্লেখ করা হয়েছে।
ঘাটাইল গারোবাজার এর প্রতিনিধি। ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি.মি. পূর্বে সাগরদীঘি নামক একটি স্থান রয়েছে। এখানে ১২.৮০ একর জমির উপর একটি বিখ্যাত দীঘি আছে। দীঘিটি খনন করেন স্থানীয় পাল বংশীয় সাগর রাজাএর অবস্থান। বাংলাদেশের টাংগাইল জেলার ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি.মি. পূর্বে সাগরদীঘি নামক স্থানে অবস্থিত। ইতিহাস // দীঘিটি খনন করেন স্থানীয় পাল বংশীয় সাগর রাজা। এই দিঘির পশ্চিমপাড়ে শান বাঁধানো ঘাটলার ধ্বংসাবশেষ এখনও লক্ষ করা যায় যা সাগর রাজার বাসস্থান বলে ধারণা করা হয়। এখানকার পূর্ব নাম ছিলো লোহানী। সাগরদীঘি থেকে সামান্য দক্ষিণে এর চেয়েও প্রকান্ড এক দীঘি আছে যার আয়তন হবে ২৫ একর জার নাম বইন্যদীঘি । সাগর রাজার পুত্র বনরাজ পাল এটি খনন করেছিলেন বলে জানা যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন