পোস্টগুলি

দেখে নিন ৪শ’ বছরের পুরনো প্রাচীন নির্দশন টাঙ্গাইলের আতিয়া মসজিদ

ছবি
৪ শ’ত বছরের পূরনো দেশের অন্যতম প্রাচীন নিদর্শন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া জামে মসজিদ। মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে জাতীয় প্রত্নতত্ত বিভাগ। ষোড়শ শতাব্দী থেকে শুরু করে এই মসজিদটিতে এখনও নিয়মিত জামাতে নামাজ আদায় চলছে। আরবি ‘আতা’ থেকে ‘আতিয়া শব্দটির উৎপত্তি, যার বুৎপত্তিগত অর্থ হল ‘দান কৃত’। আলি শাহান শাহ্ বাবা আদম কাশ্মিরী (র.) কে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সোলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ্ হিসাবে লাভ করেন। এবং এই এলাকাটি তাঁকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে ‘আতিয়া’। পরবর্তীতে আদম কাশ্মিরীর পরামর্শক্রমে সাঈদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গির আতিয়া পরগণার শাসন কর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাঈদ খান পন্নীই ১৬০৮ সালে আদম কাশ্মিরীর কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। মুহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট...

ঘাটাইল উপজেলা লক্ষিনন্দর ইউনিয়নে ২নং ওয়ার্ডে দুলালিয়া গ্রামে অর্থের বিনিময়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার অভিযোগ

ছবি
↜→→ টাঙ্গাইলের ঘাটাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও প্রেস ক্লাব বরাবর উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সলিং বাজার ২নং ওয়ার্ডের দুলালিয়া গ্রামবাসীর পক্ষে দায়ের করেছেন আবু হানিফ। পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ব্যাবস্থাপক সুশান্ত রায় এবং লিখিত অভিযোগ থেকে জানা যায়, টাঙ্গাইল পল্লী বিদ্যুতের অফিস নিয়ম অনুযায়ী নতুন আবাসিক সংযোগে ৪৫০ টাকা ও বানিজ্যিক লাইনে নতুন সংযোগ নিতে ৮৫০ টাকা দিতে হয়। পল্লী বিদ্যুতের অফিস নিয়ম ও নীতির তোয়াক্কা না করে ঘাটাইলের দুলালিয়া গ্রামের ২নং ওয়ার্ডে শামছুল মুন্সির ছেলে মিন্টু, মৃত ছাবেদ আলীর ছেলে নিয়ামুদ্দিন, মৃত হাসেন আলীর ছেলে আব্দুল খালেক, আমির শেখ, মিষ্টার আলী, জামাল হোসেন, আজিজুল, মজনু মিয়াসহ ১০৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দিতে প্রত্যেকের কাছ থেকে ৮০০০ থেকে ১০০০০ হাজার নেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে টাকা আদায়কারী ঘাটাইলের দুলালিয়া গ্রামের আব্দুল খালেকের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, এস...

অবহেলিত টাঙ্গাইলের নাগরপুর সরকারী কলেজ। সরকারী বলেই কি এত অবহেলা!

ছবি

মধুপুর উপজেলার মধুপুর-চাপড়ী সড়কটি বেহাল দশায় জন দুর্ভোগ চরমে উঠেছে। এটি দেখার যেন কেউ নেই।

ছবি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর-চাপড়ী সড়কটি বেহাল দশায় জন দুর্ভোগ চরমে উঠেছে। এটি দেখার যেন কেউ নেই। এ সড়কের মধুপুর থানা মোড় থেকে কুড়ালিয়া-টিকরী হয়ে চাপড়ি বাজার পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে পাঁচ সহস্রাধিক ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে অটো রিকশা ও মোটরসাইকেল সড়কটিতে চলাচলা করলেও অন্যান্য যানবাহন চলাচল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এতে সড়কটির আশপাশের বাসিন্দা ও যাত্রী সাধারণের ভোগান্তির শেষ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলজিইডির এই সড়কের ৯ কিলোমিটার সড়ক চরম বেহাল দশা। কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ আর বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। জেলা শহরে কম সময়ে সহজ যাতায়াতের এ সড়কটির যান চলাচলে বিঘন ঘটায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাতায়াতের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ রুটে চলাচলকারী অটো স্ট্যান্ডের সিরিয়ালম্যান মো.রহিজ উদ্দিন বলেন, রাস্তা খারাপ হওয়ায় সহজে কোনো গাড়ি এ রাস্তায় যেতে চায় না। একবার আসা-যাওয়ার পর দেখা যায় গাড়ির কোনো না কোনো ক্ষতি হয়েছে। অধিকাংশ গাড়ির বাম্পার, চেসিসসহ অন্যান্য যন্ত্রাংশ একাধিকবার ভেঙেছে। মালিকরা ক্ষতি পোষাতে না পেরে এই রাস...

ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহ্য পাকুটিয়া জমিদারবাড়ি

ছবি
এক দিনের ভ্রমণের জন্য আদর্শ স্থান টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়ী। পাকুটিয়া জমিদার বাড়ি তিন মহলের। প্রতিটি মহলের রয়েছে নিজস্ব সৌন্দর্য, রয়েছে লতাপাতার চমৎকার কারু কাজ মুগ্ধ করার মতো। কাছাকাছি আছে নাট মন্দির, কালী মন্দির আর একটি বিশাল পুকুর। নাগরপুর সদরে আছে চৌধুরী বাড়ি, যার ভেতর মহলের নাম পরীর দালান আর পশ্চিম পাশে আছে ঘোড়ার দালান। ৫৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ জমিদার বাড়িতে আরো সাত-আটটি ভবন রয়েছে। দক্ষিণ দিকে আছে বিশাল দীঘি, নাম উপেন্দ্র সরোবর। রায় বাহাদুর সতীশ চৌধুরীর বাবার নামে এ নামকরণ। এর পর যাওয়া যায় গয়হাটা উদয়তারা সমাধি সৌধে। অষ্টাদশ শতকের গোড়ার দিকে জমিদার কালিকুমার চৌধুরী তাঁর মায়ের সমাধির ওপর নির্মাণ করেন এ সৌধ। উচ্চতা প্রায় ৩০০ ফুট। এটি গয়হাটা মঠ নামে পরিচিত। অবস্থান: পাকুটিয়া ইউনিয়নের সামনে অবস্থিত।এখানে রাত্রিতে থাকা খাওয়া সুব্রবস্থা আছে।পাকুটিয়া বি.সি.আর.জি ডিগ্রী কলেজটি পাকুটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমিদার বাড়ীতে অবস্থিত। জানা যায়, ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন বৃটিশ রাজাধানী কলকাতার সাথে মেইল স্টিমারসহ মাল এবং যাত্রীব...

টাঙ্গাইলের আসন্ন ১২ টি উপজেলা নির্বাচনের প্রার্থীদের দৌড় ঝাপ শুরু।দেখুন ...

ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শালিয়াবহ গ্রামের প্রকৃতি বিজ্ঞানী চাষা আঃ আজিজ...

ছবি