পোস্টগুলি

মায়েদের পা ধুয়ে উদযাপন করলো বিশ্ব ভালোবাসা দিবস, টাঙ্গাইলের শিশুরা।

ছবি
টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে এই দিবস উদযাপন করে। মায়েদের সম্মানে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি স্কুলের উদ্যোগে পৌর এলাকার এসপি পার্কে শতাধিক মায়ের পা ধুয়ে দেয় তাদের সন্তানেরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের গলায় মেডেল পরিয়ে দেয়। হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহেমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম,

টাঙ্গাইল ডিসি লেক মঞ্চে"জমজমাট আয়োজনে ছন্দে আনন্দে" বসন্ত বরণ অনুষ্ঠিত প...

ছবি
জমজমাট আয়োজনে টাঙ্গাইল ডিসি লেক মঞ্চ"ছন্দে আনন্দে" বসন্ত বরণ অনুষ্ঠান পালিত। মনিরুজ্জামান মনির, ঋতুরাজ বসন্তের বসন্ত বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে টাঙ্গাইল ডিসি লেকে ডিসি লেক মঞ্চ, "ছন্দে আনন্দে" জমজমাট আয়োজনে পালিত হয়েছে বসন্ত বরণ অনুষ্ঠান। ১লা ফাল্গুন, ১৩ই ফেব্রুয়ারি বুধবার বেলা তিনটায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং ডিসি লেকে বেড়াতে আসা উৎসুক দর্শনার্থীরা।

সাগরদিঘী গুপ্তবৃন্দাবন(তামালতলা)

ছবি
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের গুপ্তবৃন্দাবন(তামালতলা) নামক স্থানে এর অবস্থান।এই গাছ হিন্দু ধর্ম অনুশারীদের অন্যতম পবিত্র একটি গাছ।কথিত আছে, এই তমাল গাছে #রাধা_আর_কৃষ্ণ দোল খেত।

গোপালপুরে এমপির বাড়ি যাবার সড়কটি কাঁচা কালভার্টি ভাঙ্গা

ছবি
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ও গোপালপুর পৌরসভার দশটি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটির কালভার্ট ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন। তিন কিলোমিটারের দীর্ঘ এই পথে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। গুরুত্বপূর্ণ সড়কটির এ বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে দশটি গ্রামের সাধারণ জনগণ। জানা যায়, হাটবৈরান, মাকুল্লা, বড়মা, ধোপাকান্দি, কুকুরজানিসহ দশটি গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবি সত্ত্বেও সড়কটি পাকা করা হয়নি। বর্ষাকালে স্কুলকলেজের শিক্ষার্থীদের এ কাঁচা সড়ক ধরেই উপজেলা সদরের আসতে হয়। হাটবাজারে কৃষি পণ্য আনা নেওয়া করা হয় এই পথেই। পনেরো বছর আগে এ সড়কের হাটবৈরাণ এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হয়। দীর্ঘদিন হলো কালভার্টটির ছাদের অংশ বিশেষ ভেঙ্গে গেছে। ফলে নিষিদ্ধ করা হয়েছে ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে যান চলাচল। গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে জরুরি ভিত্তিতে সেখানে নতুন কালভার্ট নির্মাণ শুরু হতে যাচ্ছে। গোপালপুর এলজিইডির প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ওই কাঁচা সড়কটি পাকাকরণের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। ফাণ্ড পেলেই রাস্তার কাজ শুর...

ঐতিহ্যের টঙ্গাইলের পোড়াবাড়ির চমচম

ছবি
ঐতিহ্যে পোড়াবাড়ির চমচম টাঙ্গাইল সদর থেকে পাঁচ- সাত কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীর তীরে পোড়াবাড়ি গ্রাম, বহুকাল আগে থেকেই এই পোড়াবাড়ির চমচমের সুনাম দেশজুড়ে।

টোল আদায়ে বঙ্গবন্ধু সেতু শীর্ষে

ছবি
বঙ্গবন্ধু সেতুতে গত বছরের তুলনায় এবার ঈদুল আযহাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় টোল আদায় বেশি হয়েছে। শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকার উপরে। গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা। জানা যায়, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুপাড়ে স্থাপিত। টোলপ্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি।

দুদকের বিচার এবং ক্ষতিপূরণ চান বিনা অপরাধে ৩ বছর কারাগারে থাকা টাঙ্গাইলে নাগরপুরের জাহালম

ছবি
দুদক এর ভুলে প্রায় তিন বছর কারাভোগের পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হলেন জাহালম। রোববার রাত ১২টা ৫৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পাটকল শ্রমিক জাহালমকে মুক্তি দেয়া হয়। জাহালম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। জাহালমে তিন ভাই আর তিনি বোন। কারামুক্তির পর জাহালম বড় ভাই শাহানুর মিয়ার সঙ্গে ভোররাত ৪টায় গ্রামের বাড়িতে আসেন জাহালম। মোবাইলের আলোয় রাতের অন্ধকার আর ঘন কুয়াশা স্বত্তেও কারামুক্ত জাহালমকে দেখতে ছুটে আসেন মা মনোয়ারা। কান্নায় ভেঙে পরা অভাগিনী মা মনোয়ারা ছেলের কপালে চুমু দিয়ে আক্ষেপ করে বলেন, ‘কার মাথায় বাড়ি দিছিলাম যে আমার এত বড় সর্বনাশ করছিল।’ এ সময় আহাজারি করেন জাহালমের ভাইবোন ও স্বজনরাও। আহাজারি শেষে কারামুক্ত জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন মা মনোয়ারা হয়। এ প্রসঙ্গে নাগরপুর উপজেলার জাহালমের ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান এর ব্যক্তিগত মুঠোফোনে অসংখ্যবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। ...