পোস্টগুলি

টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা ও আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান,২৩ শে ফেব্রুয়ারি ২০১৯

ছবি
টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট জেলা  ঘোষণার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল এর আয়োজনে, ইউনিসেফ এর সহযোগীতায়,  ২৩ শে ফেব্রুয়ারি ২০১৯ সোমবার  বেলা ১১ টায়, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি, স্কাউট ব্যক্তিত্ব মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন ও প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস মোহাম্মদ মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল -২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাংগাইল সদর ০৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্...

মিষ্টির জগতে অনন্য বিশ্ব বিখ্যাত টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম

ছবি
মিষ্টির জগতে অনন্য টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। বৃটিশ আমলে সারা ভারতবর্ষ জুড়ে ছিলো এর খ্যাতি। এখনো সেই ঐতিহ্য ধারণ করে চলেছে পোড়াবাড়ির কারিগররা। তবে পুঁজির অভাব আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে চমচম ব্যবসায়ীরা। এছাড়া রাসায়নিক দ্রব্য আর ভেজাল দুধে হারিয়ে যাচ্ছে চমচমের আসল স্বাদ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট।

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।১৭/০২/১৯

ছবি
টাঙ্গাইলে মহাশ্বেতা সাহা উর্মি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাদের নিজ বাসা শহরের আকুর টাকুর পাড়ায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার মনিরা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটির গলায় ফাঁসির দাগ রয়েছে। উর্মি সিরাজগঞ্জের ভেটেরিনারি সার্জন ডা. প্রভাত চন্দ্র সাহা ও টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কাবেরী সাহার বড় মেয়ে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

মায়েদের পা ধুয়ে উদযাপন করলো বিশ্ব ভালোবাসা দিবস, টাঙ্গাইলের শিশুরা।

ছবি
টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে এই দিবস উদযাপন করে। মায়েদের সম্মানে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি স্কুলের উদ্যোগে পৌর এলাকার এসপি পার্কে শতাধিক মায়ের পা ধুয়ে দেয় তাদের সন্তানেরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের গলায় মেডেল পরিয়ে দেয়। হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহেমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম,

টাঙ্গাইল ডিসি লেক মঞ্চে"জমজমাট আয়োজনে ছন্দে আনন্দে" বসন্ত বরণ অনুষ্ঠিত প...

ছবি
জমজমাট আয়োজনে টাঙ্গাইল ডিসি লেক মঞ্চ"ছন্দে আনন্দে" বসন্ত বরণ অনুষ্ঠান পালিত। মনিরুজ্জামান মনির, ঋতুরাজ বসন্তের বসন্ত বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে টাঙ্গাইল ডিসি লেকে ডিসি লেক মঞ্চ, "ছন্দে আনন্দে" জমজমাট আয়োজনে পালিত হয়েছে বসন্ত বরণ অনুষ্ঠান। ১লা ফাল্গুন, ১৩ই ফেব্রুয়ারি বুধবার বেলা তিনটায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং ডিসি লেকে বেড়াতে আসা উৎসুক দর্শনার্থীরা।

সাগরদিঘী গুপ্তবৃন্দাবন(তামালতলা)

ছবি
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের গুপ্তবৃন্দাবন(তামালতলা) নামক স্থানে এর অবস্থান।এই গাছ হিন্দু ধর্ম অনুশারীদের অন্যতম পবিত্র একটি গাছ।কথিত আছে, এই তমাল গাছে #রাধা_আর_কৃষ্ণ দোল খেত।

গোপালপুরে এমপির বাড়ি যাবার সড়কটি কাঁচা কালভার্টি ভাঙ্গা

ছবি
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ও গোপালপুর পৌরসভার দশটি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটির কালভার্ট ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন। তিন কিলোমিটারের দীর্ঘ এই পথে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। গুরুত্বপূর্ণ সড়কটির এ বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে দশটি গ্রামের সাধারণ জনগণ। জানা যায়, হাটবৈরান, মাকুল্লা, বড়মা, ধোপাকান্দি, কুকুরজানিসহ দশটি গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবি সত্ত্বেও সড়কটি পাকা করা হয়নি। বর্ষাকালে স্কুলকলেজের শিক্ষার্থীদের এ কাঁচা সড়ক ধরেই উপজেলা সদরের আসতে হয়। হাটবাজারে কৃষি পণ্য আনা নেওয়া করা হয় এই পথেই। পনেরো বছর আগে এ সড়কের হাটবৈরাণ এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হয়। দীর্ঘদিন হলো কালভার্টটির ছাদের অংশ বিশেষ ভেঙ্গে গেছে। ফলে নিষিদ্ধ করা হয়েছে ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে যান চলাচল। গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে জরুরি ভিত্তিতে সেখানে নতুন কালভার্ট নির্মাণ শুরু হতে যাচ্ছে। গোপালপুর এলজিইডির প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ওই কাঁচা সড়কটি পাকাকরণের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। ফাণ্ড পেলেই রাস্তার কাজ শুর...