পোস্টগুলি

দুদকের বিচার এবং ক্ষতিপূরণ চান বিনা অপরাধে ৩ বছর কারাগারে থাকা টাঙ্গাইলে নাগরপুরের জাহালম

ছবি
দুদক এর ভুলে প্রায় তিন বছর কারাভোগের পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হলেন জাহালম। রোববার রাত ১২টা ৫৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পাটকল শ্রমিক জাহালমকে মুক্তি দেয়া হয়। জাহালম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। জাহালমে তিন ভাই আর তিনি বোন। কারামুক্তির পর জাহালম বড় ভাই শাহানুর মিয়ার সঙ্গে ভোররাত ৪টায় গ্রামের বাড়িতে আসেন জাহালম। মোবাইলের আলোয় রাতের অন্ধকার আর ঘন কুয়াশা স্বত্তেও কারামুক্ত জাহালমকে দেখতে ছুটে আসেন মা মনোয়ারা। কান্নায় ভেঙে পরা অভাগিনী মা মনোয়ারা ছেলের কপালে চুমু দিয়ে আক্ষেপ করে বলেন, ‘কার মাথায় বাড়ি দিছিলাম যে আমার এত বড় সর্বনাশ করছিল।’ এ সময় আহাজারি করেন জাহালমের ভাইবোন ও স্বজনরাও। আহাজারি শেষে কারামুক্ত জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন মা মনোয়ারা হয়। এ প্রসঙ্গে নাগরপুর উপজেলার জাহালমের ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান এর ব্যক্তিগত মুঠোফোনে অসংখ্যবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। ...

টাঙ্গাইলের এই মসজিদটিতে ৮৬ বছরে ১ মিনিটও বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত

ছবি
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পৌরসভায় অবস্থিত এই মসজিদ। এটি ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নির্দশন। ধনবাড়ি নবাব প্যালেসের মসজিদ। ৮৬ বছর থেকে ১ মিনিটের জন্যও পবিত্র কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি এই মসজিদে। মোগল আমলের এই মসজিদ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এখানে ১৯২৯ সাল থেকে ২৪ ঘণ্টা তেলাওয়াত হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, এখনো ১ মিনিটের জন্যও বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। মোগল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির আকার-অবয়বে বেশ ক’বার পরিবর্তন করা হয়েছে। তিন গম্বুজবিশিষ্ট মসজিদে লাগোয়া সুদৃশ্য ও জাঁকজমকপূর্ণ একটি মিনার রয়েছে। মসজিদকে কেন্দ্র করে মানত প্রথা প্রচলিত রয়েছে। মসজিদটি প্রায় ১০ কাঠা জমির ওপর অবস্থিত। আদি মসজিদটি ছিল আয়তাকার। তখন এর দৈর্ঘ্য ছিল ১৩ দশমিক ৭২ মিটার (৪৫ ফুট) এবং প্রস্থ ছিল ৪ দশমিক ৫৭ মিটার (১৫ ফুট)। কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার রীতিমতো বদলে যায়। প্রচলিত নিয়মে এ মসজিদের পূর্বদিকের তিনটি প্রবেশপথ বরাবর এর অভ্যন্তরে কিবলা দেয়ালে তিনটি মেহরাব নির্মিত হয়েছে। কেন্দ্রীয় মেহরাবের কুলুঙ্গিটি অষ্টভূজাকার ও বহু খাঁজবিশিষ্ট খিলান সহযোগে ফুলের নকশায় অলঙ্কৃত। উভয় পাশে...

সংস্কারের অভাবে বিলীন হচ্ছে টাঙ্গাইলের দেলদুয়ারের ঐতিহাসিক সওদাগরী মসজিদ

ছবি
প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইলে দেলদুয়ারের ঐতিহাসিক আটিয়া সওদাগরী মসজিদটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এক গম্বুজ বিশিষ্ট এই সওদাগরী মসজিদটি ঐতিহাসিক স্থাপত্যের একটি নিদর্শন। এটি মজবুত ইটের গাথুনি ও দৃষ্টিনন্দন করেই সে সময় নির্মিত হয়েছিল। দেলদুয়ার উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে আটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মসজিদটি অবস্থিত। এর পাশেই রয়েছে ৪শত বছরের পুরনো আটিয়া মসজিদ। মসজিদটির স্থাপত্য নিদর্শন দেখে ধারনা করা হয় মোঘল আমলের শেষ দিকে অথবা ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আমলের প্রথম দিকে নির্মিত হয়েছিল। একসময় আটিয়া পরগনা ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। সওদাগররা বাণিজ্য করতে এখানে দীর্ঘ সময় অবস্থান করতেন। সে সময় একজন সওদাগর মসজিদটি নির্মান করেন। ধর্মভীরু সওদাগরদের নামাজ আদায় সুবিধার্থে মসজিদটি নির্মান করা হয় বলে জনশ্রুতি রয়েছে। তবে কালের স্বাক্ষী মসজিটির জরুরীভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা না হলে অচীরেই অস্তিত্ব হারিয়ে যেতে পারে বলে আশংঙ্কা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেয়ালের স্তর খসে পড়ছে। মসজিদের ছাদে ও দেয়ালের চারিদিকে আগাছা গজিয়েছে। দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে ...

টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা,প্রতিষ্ঠানর সুষ্ঠভাবে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি
টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা,প্রতিষ্ঠানর   সুষ্ঠভাবে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

অভিনব পন্থায় কোচিং কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানগুলি। টাঙ্গাইল থেকে স...

ছবি
সরকারি নিয়ম অমান্য করে অভিনব পন্থায় কোচিং কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানগুলি। টাঙ্গাইল থেকে সরাসরি দেখাচ্ছিলাম সেই পন্থা....

শাল, গজারি, আদিবাসী, আনারস, রাবার চাষ,হচ্ছে ঐতিহ্যের মধুপুরে

ছবি
পর্যটন ও ঐতিহাসিক দিক দিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলা দেশব্যাপী অতি পরিচিত একটি নাম।শাল,গজারি, আদিবাসী, আনারস, রাবার চাষ,সন্ন্যাস বিদ্রোহের আনন্দমঠসহ নানা ঐতিহ্যের উপাদান এ মধুপুরে। রাজধানী ঢাকা থেকে ১৪২ কিমি. এবং টাঙ্গাইল থেকে ৪৬ কিলোমিটার উত্তরে এ মধুপুরের অবস্থান। বছরজুড়েই মধুপুরের নৈসর্গিক প্রকৃতি পর্যটকদের আকৃষ্ট করে। আগের ঘন বন নেই। তবুও যতটুকু আছে এত টুকুতেই মন জুড়িয়ে যাবে। দেখে আর স্থানীয়দের সঙ্গে আলাপ করে আন্দাজ করতে পারবেন বনের অতীত। নদী, বন ও বনবাসী গারো-কোচসহ নানা নামের আদিবাসী অধ্যুষিত মধুপুরের প্রধান আকর্ষণ শাল বন। এখানে আছে আজুলি, কাইকা, পলাশ, হরিতকি, বহেডা, আমলকি, সোনালু, জয়না, গান্ধারী, সেগুনসহ হাজারো প্রজাতির উদ্ভিদ, গুল্ম ও লতাপাতা। আছে বিরল প্রজাতির হনুমান, বানর, হরিণ, বন মোরগ, বাগডাসা, অজগর, বহু প্রকারের প্রজাপতি এবং নানা প্রজাতির পাখি। বনের ভেতর লহুরিয়ায় প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা চিড়িয়াখানা, আছে শতাধিক হরিণ। চিড়িয়াখানার আশপাশে বাস করে অসংখ্য বানর, হনুমান। টাওয়ারে উঠে সবুজ দিগন্তে হারিয়ে যাবেন। নির্জন ও নির্মল প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন বি...

কালিহাতীতে মিথ্যা তথ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও পাঠ্য বই নিয়ে প্রতারণা করেছে একটি প্রতারক চক্র।

ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে মিথ্যা তথ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও পাঠ্য বই নিয়ে প্রতারণা করেছে একটি প্রতারক চক্র। জানাযায়, উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য ২০০২ সালে একটি জমি ক্রয় করে আউলটিয়া তৎকালীন মসজিদ কমিটি। কিন্তু ওই মসজিদ কমিটির কাউকে কিছুই না জানিয়ে প্রতারক চক্রের প্রধান লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক করিমের পরামর্শে ও সহযোগিতায় স্থানীয় ইউপি সদস্য তুহিন ও তার শশুর মজনু, একই গ্রামের বছির উদ্দিন, শাজাহান মিয়া ও শাহাআলম প্রাথমিক বিদ্যালয় স্থাপন না করেই ২০১২ সাল থেকে ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও পাঠ্য কার্যক্রম দেখিয়ে সরকারীকরণ করার জন্য অপচেষ্টা ও প্রাথমিক শিক্ষা বোর্ডে তদবির অব্যাহত রাখে এবং কয়েকদিন ধরে পুরাতন টিন ও সিমেন্টের খুটি দিয়ে বর্তমানে বিদ্যালয় স্থাপনের জন্য মাটি ফেলা হচ্ছে। এমন খবরে সরেজমিনে গেলে এর সত্যতার প্রমান পাওয়া যায়। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে দেখা যায় আউলটিয়া প্রাথমিক বিদ্যালয় নামে কোন বিদ্যালয় নেই। এদিকে বিদ্যালয়ে পাঠ্য কার্যক্রম দেখানোর জন্য প্রতারক চক্রের মূল হোতা লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয়ের সহক...