পোস্টগুলি

টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা,প্রতিষ্ঠানর সুষ্ঠভাবে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি
টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা,প্রতিষ্ঠানর   সুষ্ঠভাবে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

অভিনব পন্থায় কোচিং কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানগুলি। টাঙ্গাইল থেকে স...

ছবি
সরকারি নিয়ম অমান্য করে অভিনব পন্থায় কোচিং কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানগুলি। টাঙ্গাইল থেকে সরাসরি দেখাচ্ছিলাম সেই পন্থা....

শাল, গজারি, আদিবাসী, আনারস, রাবার চাষ,হচ্ছে ঐতিহ্যের মধুপুরে

ছবি
পর্যটন ও ঐতিহাসিক দিক দিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলা দেশব্যাপী অতি পরিচিত একটি নাম।শাল,গজারি, আদিবাসী, আনারস, রাবার চাষ,সন্ন্যাস বিদ্রোহের আনন্দমঠসহ নানা ঐতিহ্যের উপাদান এ মধুপুরে। রাজধানী ঢাকা থেকে ১৪২ কিমি. এবং টাঙ্গাইল থেকে ৪৬ কিলোমিটার উত্তরে এ মধুপুরের অবস্থান। বছরজুড়েই মধুপুরের নৈসর্গিক প্রকৃতি পর্যটকদের আকৃষ্ট করে। আগের ঘন বন নেই। তবুও যতটুকু আছে এত টুকুতেই মন জুড়িয়ে যাবে। দেখে আর স্থানীয়দের সঙ্গে আলাপ করে আন্দাজ করতে পারবেন বনের অতীত। নদী, বন ও বনবাসী গারো-কোচসহ নানা নামের আদিবাসী অধ্যুষিত মধুপুরের প্রধান আকর্ষণ শাল বন। এখানে আছে আজুলি, কাইকা, পলাশ, হরিতকি, বহেডা, আমলকি, সোনালু, জয়না, গান্ধারী, সেগুনসহ হাজারো প্রজাতির উদ্ভিদ, গুল্ম ও লতাপাতা। আছে বিরল প্রজাতির হনুমান, বানর, হরিণ, বন মোরগ, বাগডাসা, অজগর, বহু প্রকারের প্রজাপতি এবং নানা প্রজাতির পাখি। বনের ভেতর লহুরিয়ায় প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা চিড়িয়াখানা, আছে শতাধিক হরিণ। চিড়িয়াখানার আশপাশে বাস করে অসংখ্য বানর, হনুমান। টাওয়ারে উঠে সবুজ দিগন্তে হারিয়ে যাবেন। নির্জন ও নির্মল প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন বি...

কালিহাতীতে মিথ্যা তথ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও পাঠ্য বই নিয়ে প্রতারণা করেছে একটি প্রতারক চক্র।

ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে মিথ্যা তথ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও পাঠ্য বই নিয়ে প্রতারণা করেছে একটি প্রতারক চক্র। জানাযায়, উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য ২০০২ সালে একটি জমি ক্রয় করে আউলটিয়া তৎকালীন মসজিদ কমিটি। কিন্তু ওই মসজিদ কমিটির কাউকে কিছুই না জানিয়ে প্রতারক চক্রের প্রধান লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক করিমের পরামর্শে ও সহযোগিতায় স্থানীয় ইউপি সদস্য তুহিন ও তার শশুর মজনু, একই গ্রামের বছির উদ্দিন, শাজাহান মিয়া ও শাহাআলম প্রাথমিক বিদ্যালয় স্থাপন না করেই ২০১২ সাল থেকে ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও পাঠ্য কার্যক্রম দেখিয়ে সরকারীকরণ করার জন্য অপচেষ্টা ও প্রাথমিক শিক্ষা বোর্ডে তদবির অব্যাহত রাখে এবং কয়েকদিন ধরে পুরাতন টিন ও সিমেন্টের খুটি দিয়ে বর্তমানে বিদ্যালয় স্থাপনের জন্য মাটি ফেলা হচ্ছে। এমন খবরে সরেজমিনে গেলে এর সত্যতার প্রমান পাওয়া যায়। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে দেখা যায় আউলটিয়া প্রাথমিক বিদ্যালয় নামে কোন বিদ্যালয় নেই। এদিকে বিদ্যালয়ে পাঠ্য কার্যক্রম দেখানোর জন্য প্রতারক চক্রের মূল হোতা লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয়ের সহক...

টাঙ্গাইলের ঐতিহ্যের মুসলিম পরিবারের দেলদুয়ার জমিদারবাড়ি।

ছবি
ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা একতলা বিশিষ্ট বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার জমিদার বাড়ি, যার আসল নাম নর্থ হাউজ। বাংলাদেশে যে কটি মুসলিম জমিদার বাড়ি এখনও খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম এই জমিদার বাড়ি। চারদিকে দেয়ালবেষ্টিত একতলা জমিদার বাড়িটির ভেতরে আছে বিশাল শিশু গাছ এবং নানা জাতের ফুল গাছ, আছে সাদা জাতের কাঠ গোলাপও। সবুজে ঘেরা জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান। পূর্ব-দক্ষিণ কোণে রয়েছে একটি মসজিদ। বিশাল তিনটি গম্বুজ মসজিদের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আর জমিদার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই অসাধারণ মসদিজটি। মসদিজদের সামনে আছে বিশাল পুকুর। জমিদার বাড়ির পেছনে রয়েছে আম বাগান এবং বাগানের মাঝখানে রয়েছে টালির শেড ঘর। ধারণা করা হয় এটি ছিল জমিদার বাড়ির নারীদের আড্ডাখানা। জমিদার বাড়িটি কবে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে জানা যায় জমিদারদের পূর্ব পুরুষ আফগানিস্তানের গজনী থেকে দেলদুয়ারে এসেছিলেন। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ফতেহদাদ খান গজনবী লোহানি। আফগানিস্তানের গজনী থেকে আসায় তাদের নামের শেষে গজনবী লোহানি খেতাব ব্যবহার...

টাঙ্গাইলের মধুপুর উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের মাঝে খোলা মাঠে ঘোড়দৌড়...

ছবি

দেখে নিন ৪শ’ বছরের পুরনো প্রাচীন নির্দশন টাঙ্গাইলের আতিয়া মসজিদ

ছবি
৪ শ’ত বছরের পূরনো দেশের অন্যতম প্রাচীন নিদর্শন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া জামে মসজিদ। মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে জাতীয় প্রত্নতত্ত বিভাগ। ষোড়শ শতাব্দী থেকে শুরু করে এই মসজিদটিতে এখনও নিয়মিত জামাতে নামাজ আদায় চলছে। আরবি ‘আতা’ থেকে ‘আতিয়া শব্দটির উৎপত্তি, যার বুৎপত্তিগত অর্থ হল ‘দান কৃত’। আলি শাহান শাহ্ বাবা আদম কাশ্মিরী (র.) কে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সোলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ্ হিসাবে লাভ করেন। এবং এই এলাকাটি তাঁকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে ‘আতিয়া’। পরবর্তীতে আদম কাশ্মিরীর পরামর্শক্রমে সাঈদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গির আতিয়া পরগণার শাসন কর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাঈদ খান পন্নীই ১৬০৮ সালে আদম কাশ্মিরীর কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। মুহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট...